লোড হচ্ছে...
ওমানে শিক্ষার মান উন্নয়নে ১০০টি স্কুলের কর্মদক্ষতা ও উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা করেছে দেশটির শিক্ষা কর্তৃপক্ষ। ওমান নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, শিক্...
ওমানে শিক্ষার মান উন্নয়নে ১০০টি স্কুলের কর্মদক্ষতা ও উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা করেছে দেশটির শিক্ষা কর্তৃপক্ষ।
ওমান নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মান নিশ্চিতকরণ কর্তৃপক্ষের যৌথ বৈঠকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মূল্যায়ন ফলাফল এবং চতুর্থ ও পঞ্চম স্তরে রেটিং পাওয়া স্কুলগুলোর উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কুল মূল্যায়ন কার্যক্রম জোরদার করতে প্রশিক্ষণ, কর্মশালা ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এসব উদ্যোগের মূল লক্ষ্য স্কুলগুলোর শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ফলাফল আরও উন্নত করা।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে