লোড হচ্ছে...
ওমানে মানবপাচার মামলায় সাক্ষীকে ভয় দেখানো, হুমকি দেওয়া কিংবা মিথ্যা সাক্ষ্য দিতে প্রভাবিত করার চেষ্টা করলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে...
ওমানে মানবপাচার মামলায় সাক্ষীকে ভয় দেখানো, হুমকি দেওয়া কিংবা মিথ্যা সাক্ষ্য দিতে প্রভাবিত করার চেষ্টা করলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
মানবপাচার প্রতিরোধে জাতীয় কমিটির ‘আমান’ সচেতনতা অভিযানের অংশ হিসেবে এ সতর্কবার্তা জারি করেছে ওমানের শ্রমিকদের সাধারণ ফেডারেশন।
কর্তৃপক্ষ জানিয়েছে, মানবপাচার মামলায় সাক্ষীদের সত্য গোপন করতে চাপ দেওয়া, অর্থ বা অন্য কোনো সুবিধার প্রলোভন দেখানো এবং তদন্তকারী সংস্থার কাছে মিথ্যা তথ্য বা প্রমাণ উপস্থাপনের চেষ্টা দণ্ডনীয় অপরাধ।
একই সঙ্গে মানবপাচার প্রতিরোধে সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সঠিক তথ্যের ভিত্তিতে তদন্ত পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীসহ সবাইকে নিজেদের আইনি অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার এবং মানবপাচার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে