লোড হচ্ছে...
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের বিষয়ে সতর্ক করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। মধ্যপ্রাচ্যের চলমান উ...
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের বিষয়ে সতর্ক করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, পরিস্থিতি-সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও সংবেদনশীল তথ্য ধারণ, প্রকাশ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে।
বিশেষ করে ফেসবুক, ইউটিউব ও এক্সসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এ ধরনের কনটেন্ট শেয়ার করলে সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী আইনি জটিলতা ও শাস্তির ঝুঁকি তৈরি হতে পারে।
এ ছাড়া বাংলাদেশি প্রবাসীদের ঝুঁকিপূর্ণ এলাকা ও জনসমাগম এড়িয়ে চলা, স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং যাচাই ছাড়া কোনো তথ্য বা ভিডিও প্রচার না করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
প্রবাসীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে