লোড হচ্ছে...
ঢাকা: লিবিয়া থেকে মানবিক সহায়তায় ১৭৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছ...
ঢাকা: লিবিয়া থেকে মানবিক সহায়তায় ১৭৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, দেশে ফিরতে যাওয়া ১৭৪ জনের মধ্যে ৩৬ জন সাগর থেকে আটক হওয়ার পর ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন। অন্যদিকে, ত্রিপলীর ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ১৩৮ জন। তাঁদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ।
দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাস প্রাঙ্গণে সাক্ষাৎ করেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় দূতাবাসের শ্রম কাউন্সেলর ও প্রথম সচিব উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি সম্পর্কে তাঁদের সচেতন করেন। তিনি বলেন, অবৈধ পথে বিদেশযাত্রার কারণে মানুষ শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির শিকার হন। এর নেতিবাচক প্রভাব পড়ে তাঁদের পরিবার ও সমাজের ওপরও।
রাষ্ট্রদূত দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার আহ্বান জানান এবং ভবিষ্যতে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বৈধ অভিবাসনপথ অনুসরণের পরামর্শ দেন। পাশাপাশি মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ চলছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৮ অক্টোবর মিসরাতা শহর থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে