লোড হচ্ছে...
ভারতের ত্রিপুরায় মাঝরাতে আঘাত হেনেছে ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। এর কম্পন সীমান্ত পেরিয়ে অনুভূত হয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চলের কয়েকটি এলাকাতেও। কুমিল্ল...
ভারতের ত্রিপুরায় মাঝরাতে আঘাত হেনেছে ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। এর কম্পন সীমান্ত পেরিয়ে অনুভূত হয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চলের কয়েকটি এলাকাতেও। কুমিল্লাসহ বিভিন্ন জায়গার মানুষ হালকা কম্পন টের পেয়েছেন।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ত্রিপুরা রাজ্যের ঢালাই জেলায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল ২৩ দশমিক ৭৫৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯১ দশমিক ৯৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।
কম্পনের মাত্রা তুলনামূলকভাবে কম হলেও বাংলাদেশের পূর্বাঞ্চলে তা অনুভূত হওয়ায় অনেকের মধ্যে মুহূর্তের জন্য উদ্বেগ তৈরি হয়। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে