লোড হচ্ছে...
ওমানে সরকারি খাতে কর্মরত যোগ্য ওমানি কর্মচারীদের জন্য নতুন পদোন্নতি ব্যবস্থা চালু করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। নতুন এই কাঠামোর আওতায় পদোন্নতির জন্য ব...
ওমানে সরকারি খাতে কর্মরত যোগ্য ওমানি কর্মচারীদের জন্য নতুন পদোন্নতি ব্যবস্থা চালু করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। নতুন এই কাঠামোর আওতায় পদোন্নতির জন্য বছরে ১০ মিলিয়ন ওমানি রিয়াল বরাদ্দ রাখা হয়েছে। প্রয়োজন হলে এই বরাদ্দ আরও বাড়ানো হতে পারে।
নতুন ব্যবস্থায় পদোন্নতির জন্য তিনটি আলাদা পথ রাখা হয়েছে। এগুলো হলো—কর্মদক্ষতার ভিত্তিতে দ্রুত পদোন্নতি, মেধাভিত্তিক নমনীয় পদোন্নতি এবং দক্ষ কর্মী ধরে রাখা ও নতুন প্রতিভা আকর্ষণের বিশেষ ব্যবস্থা।
মেধাভিত্তিক পদোন্নতির ক্ষেত্রে কর্মীদের ১০০ পয়েন্টের মূল্যায়ন পদ্ধতিতে যাচাই করা হবে। এর মধ্যে কর্মদক্ষতার জন্য থাকবে ৭৫ পয়েন্ট এবং দক্ষতা, সক্ষমতা ও উচ্চতর দায়িত্ব গ্রহণের প্রস্তুতির জন্য থাকবে ২৫ পয়েন্ট।
প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে আলাদা পদোন্নতি কমিটি গঠন করা হবে। যোগ্য কর্মীদের তালিকা প্রতিবছর প্রস্তুত করা হবে এবং বছরে দুই দফায় পদোন্নতির সিদ্ধান্ত কার্যকর হবে।
তবে দুর্বল কর্মমূল্যায়ন, শাস্তিমূলক ব্যবস্থা বা নির্দিষ্ট আইনি জটিলতা থাকলে সংশ্লিষ্ট কর্মচারীর পদোন্নতি স্থগিত থাকতে পারে।
ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো সরকারি খাতে স্বচ্ছতা, ন্যায্যতা এবং কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে