লোড হচ্ছে...
মাস্কাট: ওমানে ট্রাভেল, ট্যুরিজম, হোটেল বা পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা পরিচালনায় লাইসেন্স বাধ্যতামূলক। নির্ধারিত লাইসেন্স ছাড়া এসব কার্যক্রম পরিচালনা করলে ...
মাস্কাট: ওমানে ট্রাভেল, ট্যুরিজম, হোটেল বা পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা পরিচালনায় লাইসেন্স বাধ্যতামূলক। নির্ধারিত লাইসেন্স ছাড়া এসব কার্যক্রম পরিচালনা করলে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি কারাদণ্ডেরও বিধান রয়েছে।
ওমানের পর্যটন আইন অনুযায়ী, হোটেল ও পর্যটন প্রতিষ্ঠান পরিচালনা, ট্রাভেল ও ট্যুরিজম অফিস, বিদেশি পর্যটন কোম্পানির শাখা, ট্যুর গাইড, অ্যাডভেঞ্চার ট্যুরিজম এবং ব্যবসায়িক পর্যটনসহ বিভিন্ন কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদিত লাইসেন্স নিতে হবে।
লাইসেন্স ছাড়া এসব কার্যক্রম পরিচালনা করলে ১০ দিন থেকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং ৬ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই অপরাধ পুনরায় করলে শাস্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা দ্বিগুণ হতে পারে।
লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। মেয়াদ শেষ হওয়ার অন্তত ৬০ দিন আগে নবায়নের আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর নবায়ন করলে প্রতি মাসে লাইসেন্স ফি-এর ১০ শতাংশ হারে জরিমানা দিতে হবে।
এছাড়া মন্ত্রণালয়ের পূর্ব লিখিত অনুমতি ছাড়া লাইসেন্স হস্তান্তর বা পরিবর্তন করলে ৩ হাজার থেকে ৬ হাজার ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
নতুন বিধিমালায় ট্যুর গাইড ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমসংশ্লিষ্ট ব্যক্তিদের বয়স, স্বাস্থ্য, নিরাপত্তা এবং প্রয়োজনীয় যোগ্যতা নিয়েও নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে।
ওমানে বসবাসরত প্রবাসীদের মধ্যে যারা পর্যটন, ট্রাভেল বা হোটেল খাতে ব্যবসা করছেন কিংবা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাদের সংশ্লিষ্ট লাইসেন্স ও নবায়নের নিয়ম যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে