লোড হচ্ছে...
মাস্কাট: ওমানে লাইসেন্সবিহীন ও নিয়মবহির্ভূত প্রসাধনী এবং খাদ্য সম্পূরকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ—সিপিএ। মাস্কাট গভর্...
মাস্কাট: ওমানে লাইসেন্সবিহীন ও নিয়মবহির্ভূত প্রসাধনী এবং খাদ্য সম্পূরকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ—সিপিএ।
মাস্কাট গভর্নরেটের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিদর্শনের সময় বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রীর পাশাপাশি ৮৬টি ডায়েটারি সাপ্লিমেন্ট ট্যাবলেট জব্দ করা হয়েছে।
সিপিএ জানিয়েছে, বাজার পর্যবেক্ষণ বিভাগের পরিদর্শকরা প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ভোক্তা সুরক্ষা আইন ও সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের প্রমাণ পান। এরপর নিয়মবহির্ভূত ও লাইসেন্সবিহীন পণ্যগুলো বাজার থেকে প্রত্যাহার করে জব্দ করা হয়।
কর্তৃপক্ষের নিয়মিত বাজার তদারকি ও আইন প্রয়োগ কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় জব্দ ও জিজ্ঞাসাবাদ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী আইনি প্রক্রিয়াও শুরু করেছে সিপিএ।
ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজারে বিক্রি হওয়া প্রসাধনী ও খাদ্য সম্পূরক পণ্যের বৈধতা এবং সংশ্লিষ্ট অনুমোদন যাচাইয়ের ওপর গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে