লোড হচ্ছে...
মাস্কাট: ওমানের জাতীয় উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিকের স্ত্রী সাইয়্যেদা আহাদ বিনতে আবদুল্লাহ হামেদ আল বুসাইদ...
মাস্কাট: ওমানের জাতীয় উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিকের স্ত্রী সাইয়্যেদা আহাদ বিনতে আবদুল্লাহ হামেদ আল বুসাইদি। একই সঙ্গে শুরা কাউন্সিলে প্রতিটি গভর্নরেট থেকে নারীদের জন্য অতিরিক্ত একটি আসন বরাদ্দের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।
১৭ অক্টোবর ওমানি নারী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় সাইয়্যেদা আহাদ বলেন, এই উদ্যোগ দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ আরও জোরদার করবে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সক্ষমতার প্রতি আস্থার প্রতিফলন ঘটাবে।
তিনি আরও বলেন, শিক্ষা, জ্ঞান ও জাতীয় মূল্যবোধের চর্চার মাধ্যমে নারীরা দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ জন্য নারীদের সক্রিয় অংশগ্রহণ ও দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বার্তায় ওমানের নারীদের অবদান ও সাফল্যের প্রশংসা করে সাইয়্যেদা আহাদ আশা প্রকাশ করেন, তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রেখে যাবেন।
সূত্র: ওমানি নারী দিবস উপলক্ষে প্রকাশিত বার্তা।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে