লোড হচ্ছে...
লন্ডন: আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে ‘লাইভ ওমান’ প্রদর্শনীর আয়োজন করেছে ওমান। এতে দেশটির বিভিন্ন আবাসন ও নগর উন্...
লন্ডন: আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে ‘লাইভ ওমান’ প্রদর্শনীর আয়োজন করেছে ওমান। এতে দেশটির বিভিন্ন আবাসন ও নগর উন্নয়ন প্রকল্প তুলে ধরা হচ্ছে।
২৪ সেপ্টেম্বর প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন ওমানের আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রী ড. খালফান বিন সাঈদ বিন মুবারক আল শুয়াইলি। তিনি ওমানে বিনিয়োগ, বসবাসের সুযোগ এবং উন্নত জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রদর্শনীতে সুলতান হাইথাম সিটি, আ’থুরায়া সিটি ও মাস্কাট বে-সহ বিভিন্ন আবাসিক ও মিশ্র-ব্যবহারের প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে সুলতান হাইথাম সিটিতে প্রায় ২০ হাজার বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে।
‘ইনভেস্ট ইন ওমান, ডিসকভার ওমান, লাইভ ইন ওমান’—এই বার্তা সামনে রেখে আয়োজিত প্রদর্শনীটি ৪ অক্টোবর পর্যন্ত ৯৫ অক্সফোর্ড স্ট্রিটে চলবে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে