লোড হচ্ছে...
মাস্কাট: কর্তব্যরত কর্মীদের দিকে টাকা ছুড়ে মারার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুটি ভিডিও নিয়ে আইনি ব্যবস্থা নিয়েছে রয়্যাল ওমান পুলি...
মাস্কাট: কর্তব্যরত কর্মীদের দিকে টাকা ছুড়ে মারার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুটি ভিডিও নিয়ে আইনি ব্যবস্থা নিয়েছে রয়্যাল ওমান পুলিশ (ROP)।
পুলিশ জানিয়েছে, প্রথম ভিডিওতে একজন প্রবাসী কর্মরত এক ব্যক্তির দিকে টাকা ছুড়ে মারেন। অন্য একটি ভিডিওতে নারী কর্মীর সঙ্গে একই ধরনের আচরণ দেখা গেলেও সেটি বাস্তব ঘটনা নয়; সচেতনতামূলক বার্তা দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটি সাজানো হয়েছিল।
দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর রয়্যাল ওমান পুলিশ তদন্ত করে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে দ্বিতীয় ভিডিওটি সাজানো বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, ভিডিও দুটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রক্রিয়া চলমান রয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে