লোড হচ্ছে...
ওমান থেকে বাংলাদেশে যাতায়াতকারী প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে ওমান এয়ার। আগামী ২৫ অক্টোবর থেকে কার্যকর হতে যাচ্ছে সংস্থাটির ২০২৬-২৭ সালের নতুন শীতকালীন...
ওমান থেকে বাংলাদেশে যাতায়াতকারী প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে ওমান এয়ার। আগামী ২৫ অক্টোবর থেকে কার্যকর হতে যাচ্ছে সংস্থাটির ২০২৬-২৭ সালের নতুন শীতকালীন ফ্লাইট সূচি। এতে ঢাকা রুটসহ আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ঢাকা ও মুম্বাই রুটে সপ্তাহে একটি করে ফ্লাইটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ পরিচালনা করা হবে। ফলে এসব ফ্লাইটে আরও বেশি যাত্রী পরিবহনের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া সুইজারল্যান্ডের জুরিখ রুটে আসনসংখ্যা তিনগুণ করা হচ্ছে। মস্কোগামী ফ্লাইট সপ্তাহে চারটি থেকে বাড়িয়ে সর্বোচ্চ আটটি করা হবে। পাশাপাশি ইউরোপ ও চীনের বিভিন্ন শহরে নতুন সংযোগ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
ওমান এয়ার জানিয়েছে, নতুন শীতকালীন সময়সূচির টিকিট বুকিং ইতোমধ্যে শুরু হয়েছে। তাই বাংলাদেশগামীসহ সব যাত্রীকে ভ্রমণের আগে ফ্লাইটের সময়সূচি ও টিকিটের বিস্তারিত তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে