লোড হচ্ছে...
সৌদি আরবের জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে মুহাম্মদ ফয়েজ নামে ২২ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর আকস্মিক অসুস্থ হয়ে ...
সৌদি আরবের জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে মুহাম্মদ ফয়েজ নামে ২২ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর আকস্মিক অসুস্থ হয়ে তিনি মারা যান।
ফয়েজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য প্রয়াত আবু বক্করের মেজ ছেলে ছিলেন। অবিবাহিত ফয়েজ প্রায় এক বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবের জেদ্দায় যান।
সেখানে বড় ভাই মামুনের সঙ্গে বোরকার ব্যবসায় যুক্ত ছিলেন তিনি। দুই ভাই মিলে প্রবাসে কাজ করে পরিবারের জন্য অর্থ পাঠাতেন।
শুক্রবার সকালে জুমার নামাজের সময় অন্যরা ঘুম থেকে উঠলেও ফয়েজের কোনো সাড়া না পাওয়ায় সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ জেদ্দার একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সৌদি আরবপ্রবাসী ও স্থানীয় পরিচিত ব্যক্তি মো. জসিমউদ্দীন।
মাত্র ২২ বছর বয়সে ফয়েজের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে