লোড হচ্ছে...
সৌদি আরবের নিরাপত্তা জোরদারে বড় সিদ্ধান্ত নিয়েছে মক্কা অ্যালায়েন্স ফর ডিফেন্স। রিয়াদে অনুষ্ঠিত জরুরি বৈঠকে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক যৌথ প্রতিরক্ষা...
সৌদি আরবের নিরাপত্তা জোরদারে বড় সিদ্ধান্ত নিয়েছে মক্কা অ্যালায়েন্স ফর ডিফেন্স। রিয়াদে অনুষ্ঠিত জরুরি বৈঠকে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক যৌথ প্রতিরক্ষা সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে সম্মত হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজন হলে আগে থেকে সমন্বিত সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত সৌদি আরবে মোতায়েনের ব্যবস্থা নেওয়া হবে। এর লক্ষ্য হলো তিন দেশের সামরিক প্রস্তুতি, পারস্পরিক সমন্বয় এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়ানো।
বৈঠকে মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার প্রচেষ্টা এবং সৌদি আরবের বিভিন্ন শহর, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার নিন্দা জানানো হয়। এ ছাড়া পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে জোটের প্রথম মহাসচিব হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে