লোড হচ্ছে...
ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বোয়িংয়ে...
ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
বোয়িংয়ের সঙ্গে সম্পূরক চুক্তি অনুযায়ী, নতুন উড়োজাহাজগুলোর মধ্যে রয়েছে ৫টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ৬টি বোয়িং ৭৩৭-৮। এগুলো যুক্ত হলে বোয়িং থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের মোট সংখ্যা দাঁড়াবে ২৫টি।
বিমান কর্তৃপক্ষের মতে, নতুন উড়োজাহাজ যুক্ত হলে বহরের সক্ষমতা ও যাত্রী পরিবহন ক্ষমতা বাড়বে। পাশাপাশি নতুন আন্তর্জাতিক রুট চালু এবং বিদ্যমান রুটে ফ্লাইট বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এর ফলে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও পর্যটকদের আন্তর্জাতিক যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছে বিমান কর্তৃপক্ষ। একই সঙ্গে আধুনিক উড়োজাহাজের মাধ্যমে যাত্রীসেবা ও পরিচালন সক্ষমতা উন্নয়নেরও সুযোগ তৈরি হবে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে