দুই বাংলাদেশির পর সৌদি আরবে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর
রিপোর্টার: পায়েল জাহান
শেয়ার করুন:
লোড হচ্ছে...
সন্ত্রাসবাদসংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত পাঁচ সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (১৭ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়...
সন্ত্রাসবাদসংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত পাঁচ সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (১৭ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, দণ্ডপ্রাপ্তরা একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, অবৈধ অস্ত্র ও গুলি রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নে সহায়তার অপরাধে দোষী সাব্যস্ত হন।
বিবৃতিতে বলা হয়, আদালতের চূড়ান্ত রায়ের ভিত্তিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে