লোড হচ্ছে...
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি অননুমোদিত স্বর্ণখনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। এ ছাড়া ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক...
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি অননুমোদিত স্বর্ণখনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। এ ছাড়া ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নারিনিও প্রদেশের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার চামবেরো গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, খনিটি অননুমোদিতভাবে পরিচালিত হচ্ছিল। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালানো হয়। নারিনিওর গভর্নর লুইস আলফোনসো এসকোবার পরে উদ্ধার অভিযান শেষ হওয়ার কথা জানান।
দুর্গম বনাঞ্চলে অবস্থিত হওয়ায় এলাকাটিতে পৌঁছানো বেশ কঠিন। নৌকা কিংবা ছোট উড়োজাহাজে সেখানে যাতায়াত করতে হয়। এ কারণে দুর্ঘটনা মোকাবিলা ও জরুরি সহায়তা পৌঁছানোও চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
এ ঘটনার পর অননুমোদিত ও অপরিকল্পিত খননকাজের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। নারিনিওর গভর্নর ছোট ও অননুমোদিত খনিগুলোকে নিয়মের আওতায় এনে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত আগস্টেও কলম্বিয়ার একই প্রদেশের পলিকারপা এলাকায় আরেকটি খনিদুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন। ধারাবাহিক এসব দুর্ঘটনা খনিশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করেছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে