লোড হচ্ছে...
মাস্কাট: ওমান থেকে ভারতে নিয়মিত যাতায়াতকারী প্রবাসী ও অন্যান্য যাত্রীদের জন্য বেড়েছে ভ্রমণ ব্যয়। জেট ফুয়েলের মূল্য বৃদ্ধির কারণে ওমানসহ জিসিসি ও মধ্যপ...
মাস্কাট: ওমান থেকে ভারতে নিয়মিত যাতায়াতকারী প্রবাসী ও অন্যান্য যাত্রীদের জন্য বেড়েছে ভ্রমণ ব্যয়। জেট ফুয়েলের মূল্য বৃদ্ধির কারণে ওমানসহ জিসিসি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে নতুন করে জ্বালানি চার্জ বাড়িয়েছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো।
বিমান সংস্থাটির তথ্যমতে, ৬ অক্টোবর থেকে করা নতুন বুকিংয়ের ক্ষেত্রে প্রতি সেক্টরে ৫ হাজার ৫০০ ভারতীয় রুপি, অর্থাৎ প্রায় ২২ ওমানি রিয়াল অতিরিক্ত জ্বালানি চার্জ যুক্ত হবে। ফ্লাইটের দূরত্ব নির্বিশেষে ওমান-ভারতসহ সংশ্লিষ্ট জিসিসি ও মধ্যপ্রাচ্যের রুটে এই নতুন চার্জ কার্যকর হবে।
ইন্ডিগো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফের দাম মাসিক হিসাবে ১৪ শতাংশের বেশি বেড়েছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধি বিমান পরিচালনা ব্যয়ের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি করায় ভাড়ার সঙ্গে অতিরিক্ত চার্জ সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু আন্তর্জাতিক রুটেই নয়, ভারতের অভ্যন্তরীণ ফ্লাইটেও জ্বালানি সারচার্জ বাড়ানো হয়েছে। দূরত্বের ভিত্তিতে এসব ফ্লাইটে অতিরিক্ত ১০০ থেকে ৩৫০ ভারতীয় রুপি পর্যন্ত সারচার্জ যোগ হচ্ছে। ইন্ডিগোর দাবি, যাত্রীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সীমিত রাখার চেষ্টা করেই নতুন জ্বালানি চার্জ নির্ধারণ করা হয়েছে।
এদিকে ওমান থেকে ভারতে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন প্রবাসী ও যাত্রীদের টিকিট বুকিংয়ের আগে সর্বশেষ ভাড়া, জ্বালানি সারচার্জ এবং অন্যান্য প্রযোজ্য ফি ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম পরিবর্তনের সঙ্গে ভবিষ্যতে বিমান ভাড়াতেও আরও পরিবর্তন আসতে পারে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে