লোড হচ্ছে...
নিজওয়া: ওমানের আল দাখিলিয়াহ গভর্নরেটে ২৫ লাখ ৭০ হাজার ওমানি রিয়াল ব্যয়ে নির্মিত নিজওয়া পাবলিক পার্ক উদ্বোধন করা হয়েছে। জনসাধারণের বিনোদন সুবিধা ...
নিজওয়া: ওমানের আল দাখিলিয়াহ গভর্নরেটে ২৫ লাখ ৭০ হাজার ওমানি রিয়াল ব্যয়ে নির্মিত নিজওয়া পাবলিক পার্ক উদ্বোধন করা হয়েছে। জনসাধারণের বিনোদন সুবিধা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থান সম্প্রসারণের লক্ষ্যে এই পার্কটি নির্মাণ করা হয়েছে।
দেড় লাখ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত পার্কটিতে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পর থেকে ১৩ লাখের বেশি দর্শনার্থী এসেছেন। এখানে সবুজ স্থান, রেস্তোরাঁ, ক্যাফে, দোকান এবং খেলাধুলা ও বিনোদনের সুবিধাসহ ৪০টিরও বেশি স্থাপনা রয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পার্কটিতে ৭ লাখ ১৮ হাজার ওমানি রিয়ালের বেশি মূল্যের ১৫টি বিনিয়োগের সুযোগ রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৫০টি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আল দাখিলিয়াহ গভর্নর শেখ হিলাল বিন সাঈদ আল হাজরি উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ প্রকল্প নাগরিক ও বাসিন্দাদের জন্য উন্নত বিনোদন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও উদ্যোক্তাদের বিকাশে ভূমিকা রাখবে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে