লোড হচ্ছে...
ওমানে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরব সাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি নিম্নচাপ অঞ্চল পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আগামী পাঁচ দিনে ওমানে...
ওমানে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরব সাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি নিম্নচাপ অঞ্চল পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আগামী পাঁচ দিনে ওমানে এর সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার থেকে ওমানের ধোফার ও আল-উস্তা প্রদেশের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও প্রবাসীদের আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রয়োজনে ওমানের সরকারি আবহাওয়া কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে