লোড হচ্ছে...
মাস্কাট: ২০২৬ সালের প্রথম ছয় মাসে ওমানের কৃষি, পশুপালন ও মৎস্য খাতে উৎপাদনের মূল্য ৩.৩ শতাংশ বেড়ে ৬২৩.৫ মিলিয়ন ওমানি রিয়ালে পৌঁছেছে। গত বছরের একই ...
মাস্কাট: ২০২৬ সালের প্রথম ছয় মাসে ওমানের কৃষি, পশুপালন ও মৎস্য খাতে উৎপাদনের মূল্য ৩.৩ শতাংশ বেড়ে ৬২৩.৫ মিলিয়ন ওমানি রিয়ালে পৌঁছেছে। গত বছরের একই সময়ে এ খাতগুলোর উৎপাদনের মূল্য ছিল ৬০৩.৬ মিলিয়ন রিয়াল।
পরিসংখ্যান অনুযায়ী, কৃষি ও পশুপালন খাতে উৎপাদন ২.৬ শতাংশ বেড়ে ৩৫২.৮ মিলিয়ন রিয়াল হয়েছে। অন্যদিকে, মৎস্য খাতে উৎপাদন বেড়েছে ৪.২ শতাংশ, যার মূল্য দাঁড়িয়েছে ২৭০.৭ মিলিয়ন রিয়াল।
ওমানের কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এ খাতে ১.৮ বিলিয়ন রিয়ালের বেশি বিনিয়োগে ৪৯৩টি প্রকল্প বাস্তবায়ন বা উন্নয়ন করা হয়েছে।
খাদ্য নিরাপত্তা জোরদার, স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং অর্থনীতিতে কৃষি ও মৎস্য খাতের অবদান বাড়াতে দেশটি আধুনিক প্রযুক্তি ও বেসরকারি বিনিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে