লোড হচ্ছে...
মাস্কাট: ওমানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ বিনিয়োগকেন্দ্র হিসেবে এগিয়ে যাচ্ছে দুকুম। দেশটির আল উস্তা গভর্নরেটের দুকুম বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছ...
মাস্কাট: ওমানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ বিনিয়োগকেন্দ্র হিসেবে এগিয়ে যাচ্ছে দুকুম। দেশটির আল উস্তা গভর্নরেটের দুকুম বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন সুলতান হাইথাম বিন তারিক।
২৩ সেপ্টেম্বরের এই সফরে সুলতান দুকুমের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি দুকুম বন্দর, সাম্প্রতিক অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনের শেষ নাগাদ দুকুম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রতিশ্রুত বিনিয়োগের পরিমাণ ৮ দশমিক ৮১৮ বিলিয়ন ওমানি রিয়ালে পৌঁছেছে। ২০২১ সালে এই পরিমাণ ছিল ৩ দশমিক ৬৫০ বিলিয়ন রিয়াল। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে ১৪১ শতাংশ।
এদিকে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দুকুম বন্দরে পণ্য ওঠানামার পরিমাণেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। একই সময়ে দুকুম শোধনাগারের উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে প্রতিদিন ২ লাখ ৫৫ হাজার ব্যারেল। এছাড়া ২০২০ সাল থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত দুকুমের ড্রাই ডক প্রায় ১ হাজার ৩৪০টি প্রকল্প সম্পন্ন করেছে।
দুকুমে সবুজ হাইড্রোজেন, পর্যটন, বাণিজ্য ও লজিস্টিকস খাতে আরও বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হচ্ছে।
সুলতান হাইথাম বিন তারিক দুকুমের কৌশলগত অবস্থানের সর্বোচ্চ ব্যবহার করে অঞ্চলটিকে আরও শক্তিশালী অর্থনৈতিক ও লজিস্টিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে