লোড হচ্ছে...
ওমানে স্থানীয় খেজুর ও মধুর রপ্তানি বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে শুরু হয়েছে চতুর্থ খেজুর ও মধু প্রদর্শনী।...
ওমানে স্থানীয় খেজুর ও মধুর রপ্তানি বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে শুরু হয়েছে চতুর্থ খেজুর ও মধু প্রদর্শনী। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মাধ্যমে স্থানীয় উৎপাদক, ব্যবসায়ী ও রপ্তানিকারকদের জন্য আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।
মাস্কাটের ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এ প্রদর্শনীর যৌথ আয়োজক কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় এবং ওমান এগ্রিকালচার ডেভেলপমেন্ট কোম্পানি। প্রদর্শনীতে খেজুর, মধু ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং প্যাকেজিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।
এবারের প্রদর্শনীতে পণ্যের গুণগত মান, ব্র্যান্ডিং ও আকর্ষণীয় মোড়কীকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মধুর পরীক্ষাগারভিত্তিক পরীক্ষা এবং পণ্য ও প্যাকেজিংয়ের মান যাচাইয়ের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এর লক্ষ্য হলো, স্থানীয় উৎপাদকদের আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য প্রস্তুত ও উপস্থাপনে সহায়তা করা।
উদ্বোধনী অনুষ্ঠানে ওমানের অর্থনৈতিক উপদেষ্টা ড. সাঈদ বিন মোহাম্মদ আল সাকরি বলেন, এ ধরনের বাণিজ্য প্রদর্শনী উৎপাদক ও আমদানিকারকদের মধ্যে যোগাযোগ বাড়াতে সহায়তা করে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, মৌমাছি পালনকারী এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করে।
প্রদর্শনীতে খেজুর ও মধুর উৎপাদক, প্রক্রিয়াজাতকারী, উদ্যোক্তা, রপ্তানিকারক এবং আমদানিকারকরা অংশ নিচ্ছেন। এখানে আধুনিক উৎপাদন ও প্যাকেজিং প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি ব্যবসায়িক অংশীদারত্ব ও বিনিয়োগের সম্ভাবনা নিয়েও কাজ করার সুযোগ রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ ওমানের কৃষিপণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রবেশের পথ আরও সহজ করবে। এর ফলে স্থানীয় ব্যবসার সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক ও গ্রামীণ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে