লোড হচ্ছে...
মাস্কাট: ওমানের বিমান চলাচল খাতকে আরও আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মাস্কাটে আয়োজিত একটি বি...
মাস্কাট: ওমানের বিমান চলাচল খাতকে আরও আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মাস্কাটে আয়োজিত একটি বিনিয়োগ ফোরামে বিমানবন্দর পরিচালনা ও উন্নয়ন, বিমান রক্ষণাবেক্ষণ এবং এভিয়েশন প্রশিক্ষণসংক্রান্ত এসব চুক্তি সই হয়।
ওমান নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, চুক্তিগুলোর আওতায় মাস্কাট, সালালাহ ও সোহার বিমানবন্দরের পরিচালনা, ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র পরিচালনার ব্যবস্থাও রাখা হয়েছে।
এ ছাড়া বিমান রক্ষণাবেক্ষণ খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ ও ব্যবসা উন্নয়নসংক্রান্ত চুক্তিও স্বাক্ষর করা হয়েছে।
ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই ফোরামের লক্ষ্য দেশটির এভিয়েশন খাতে নতুন বিনিয়োগ আকর্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং সংশ্লিষ্ট সেবার সক্ষমতা বাড়ানো।
নতুন এসব চুক্তির মাধ্যমে ওমানের প্রধান বিমানবন্দরগুলোর কার্যক্রম আরও উন্নত হওয়ার পাশাপাশি বিমান রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ খাতেও নতুন বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে